বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

শুভাগতের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ পেল চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৮ জানুয়ারি) নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ১৭৪ রান। দলের হয়ে ২৯ বল মোকাবিলায় ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শুভাগত।

৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেরা চারের দৌড়ে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই তাদের। এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চ্যালেঞ্জার্স বাহিনী। ইনিংস শুরুর প্রথম বলেই মাশরাফী মোর্ত্তজাকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে কাভার পয়েন্ট জাকির হাসানের হাতে ধরা পড়েন উসমান খান। সে ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে মেহেদী মারুফ ও আফিফ হোসেন দলকে ৮৮ রান এনে দেন।

তাদের জুটি ভাঙেন পাক পেসার মোহাম্মদ আমির। ২৭ বলে ৫ চারের মারে ৩৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন আফিফ। অপরপ্রান্তে  দাঁড়িয়ে আসরে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে নেন মারুফ। তবে তাকে ক্রিজে আর স্থায়ী হতে দেননি পাক স্পিনার ইমাদ ওয়াসিম। ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫২ রান করে মারুফ কট বিহাইন্ড হয়ে ক্রিজ ছাড়েন। দুই বল বিরতি দিয়ে ইমাদের বলে বোল্ড হয়ে ফেরেন ম্যাক্স ও’দাউদ।
 
টানা ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে চ্যালেঞ্জার্স বাহিনী। সে চাপ সামলে ওঠার আগেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন কার্টিস ক্যাম্ফার। তাতে ছন্দে থাকা চট্টগ্রামের রানের গতিতে ভাটা পড়ে। একপ্রান্ত আগলে ধরে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন শুভাগত হোম। তাকে সঙ্গ দিতে পারেননি ষষ্ঠ উইকেট জুটিতে নামা ইরফান শুক্কুর। ৫ বলে ৯ রান করে এ ব্যাটার রান আউট হয়ে মাঠ ছাড়েন।

সপ্তম উইকেট জুটিতে মৃত্যুঞ্জয় চৌধুরীকে সঙ্গ নিয়ে শুভাগত শুধু দলের চাপই সামলাননি, ঝড় তুলে এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ। ২৯ বলে ৩ চার ও ৩ ছক্কার তার ব্যাট থেকে আসে ৫৪ রান। ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন মৃত্যুঞ্জয়। সিলেটের পক্ষে ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট নিজেদের পকেটে পুরেন মাশরাফী ও আমির।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit