বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

লা লিগায় উড়ছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের সঙ্গে জাভির সুসম্পর্ক যেন এক সুতোয় গেঁথেছে তাদের। দলের দুর্দান্ত ফর্মে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে বার্সেলোনা। উড়তে থাকা কাতালান শিবিরে আছে দুর্দান্ত ছন্দও। লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেবে জিরোনা। কোপা দেল’রেতে প্রথম সেমিফাইনাল নিশ্চিতের পর দারুণ আত্মবিশ্বাসী কাতালানরা। ম্যাচটি শুরু হবে শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায়।

৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের রাজা এখন কাতালান ক্লাবটি। সতেরো ম্যাচ খেলে ১৪ জয়, দুই ড্র ও এক হার আছে গাভি -দেম্বেলেদের। টানা সাত ম্যাচ জয়ে ফুটবলারদের ফর্মটাও আছে চোখে পড়ার মতো। এমন ফর্ম নিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল।

তবে প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইবে দলটি। গেল চার বছরের ছয় দেখায় চার জয় আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তাই জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী জাভির দল। এদিকে, বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আছে ভালো ছন্দে। টেবিলের শীর্ষস্থান দখলে থাকলেও বার্লিনের সঙ্গে মাত্র তিন পয়েন্ট ব্যবধান থাকায় বেশ চাপে আছে জার্মান জায়ান্টরা। সতেরো ম্যাচ খেলে দশ জয় আছে বাভারিয়ানদের।

পরবর্তী ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান বাড়াতে মুখিয়ে আছে বায়ার্ন। সাটারডে নাইটে ঘরের মাঠে আইনট্রাইখট ফ্র্যাঙ্কফুর্টকে আতিথ্য দেবে জুলিয়ান নাগেলসম্যানের দল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে অবস্থান ফ্র্যাঙ্কফুর্টের। তাই, তারাও চাইবে মিউনিখকে হারিয়ে পয়েন্ট তুলে নিতে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit