রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাঠানের পর আসছে শাহরুখের ‘জাওয়ান’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পাঠান’চলছে ঝড়। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি। পাঠান-এর হাত ধরে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। বক্স অফিসে তুমুল ব্যবসা করছে ছবি। চলতি বছর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি। ‘পাঠান’-এর পাশাপাশি ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র ঘোষণা আগেই সেরেছে।

‘জাওয়ান’-এর পরিচালক জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতোমধ্যেই দফায় দফায় ছবির শুটিং সেরেছেন শাহরুখ খান। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি ‘জাওয়ান’-এর পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন শাহরুখ। বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে। সেগুলোরই শুটিং সারবেন তিনি। অভিনেত্রী সানিয়া মালহোত্রাও যোগ দেবেন শুটিংয়ে। 

ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। জানা গেছে, ছবিতে অভিনেতা বিজয় এবং দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। ২ জুন, ২০২৩-এ বড়পর্দায় আসতে চলেছে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

ছবির ফার্স্ট লুকেই স্পষ্ট অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে জাওয়ান। ছবির পোস্টারে দেখা গেছে শাহরুখের মুখের অর্ধেক অংশ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তার হাতেও ব্যান্ডেজ বাঁধা। লাল শার্টের সঙ্গে জলপাই রঙের প্যান্ট পরেছেন শাহরুখ। অভিনেতার চাহনি শিহরণ জাগাচ্ছে।

শাহরুখের কথায়, “এই ছবি নিয়ে বেশি কিছু বলতে পারব না,কারণ এখনও অনেকটা পথচলা বাকি। তবে এইটুকু বলব অভিনেতা হিসেবে দারুণ উপভোগ করছি। আমি এই ধরনের ছবি আগে করিনি। অ্যাটলিকে নিয়ে নতুন করে কী বলব, সবাই ওর কাজ দেখেছে। আমি খুব উত্তেজিত।”

গত বছর খবর চাউর হয়েছিল, শুটিং শেষ হওয়ার আগেই বড়সড় সাফল্য ‘জাওয়ান’-এর ঝুলিতে। জানা গেছে, ছবির ডিজিট্যাল স্ট্রিমিং রাইটস বিকোল নেটফ্লিক্সের কাছে। মোটা অংকের চুক্তিতে ‘জাওয়ান’-এর স্বত্ব কিনে নিয়েছে এই ওটিটি জায়ান্ট।

বলিউড লাইফ জানিয়েছে, ১২০ কোটি রুপির জাওয়ান-এর ওটিটি রাইট কিনেছে নেটফ্লিক্স। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। পরিচালক অ্যাটলির এই ছবিতে শাহরুখের নায়িকা দক্ষিণী সুন্দরী নয়নতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit