বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে একটা সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ লিখা আছে। তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই সংবিধান অনুযায়ীই হবে।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির চারদিনের পথযাত্রা ঘোষণা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে। তাতে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নাই। তার কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র স্থাপন করেছে।’ 

এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় আসেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। আইনমন্ত্রী দিনব্যাপী কসবা উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদানসহ একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit