সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে আমেরিকা-ন্যাটো জোট, রাশিয়ার হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাশিয়ার এ কূটনীতিক আরও বলেন, ইউক্রেনে চলমান সংঘাতের অব্যাহত সম্প্রসারণ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এবং সেই যুদ্ধে কোনও পক্ষ বিজয়ী হবে না। ম্যাক্সিম বুয়াকেভিচ সুস্পষ্ট করে বলেন, আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো রেডলাইনের কাছাকাছি পৌঁছেছে। তারা ইউক্রেনকে ডজন ডজন ট্যাংক দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়েছে।

সামরিক সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমেরিকা এবং তার মিত্রদেরকে সরাসরি দায়ী করেন বুয়াকেভিচ। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররাই ইউক্রেনকে রাশিয়ার জনগণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উসকানি দিচ্ছে। আর এটি হচ্ছে ইউরোপে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ শুরুর সোজা পথ। এ ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপ মহাদেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন রাশিয়ার কূটনীতিক।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit