শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

হাইতিতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে হাইতিতে অপরাধী চক্রের হাতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাই সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির বিদ্রোহী পুলিশ কর্মকর্তারা। এসময় তারা তাণ্ডব চালান ও দাঙ্গা সৃষ্টি করেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবস্থা না নেওয়ার জন্য বিক্ষুব্ধ কর্মকর্তারা সরকারকে দায়ী করেন।

বিক্ষোভে ১০০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেন। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। সিসিটিভি ক্যামেরা ভেঙে দেন এবং যানবাহনে ভাঙচুর করেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙ্গে ফেলেন এবং পরে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশ স্টেশনে বিভিন্ন গ্যাং হামলায় বছরের শুরু থেকে ১৪ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাইতির ন্যাশনাল পুলিশ জানিয়েছে, শুধুমাত্র গত সপ্তাহের বুধবারই বন্দুকযুদ্ধে সাত কর্মকর্তা নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit