রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

শীত স্পেশাল খেজুর গুড়ের পায়েস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কুনাফা বা বাকলাভা বলুন আর স্যান্ডউইচ-পাস্তা আমাদের দেশি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার গুড়ের পায়েস সব খাবারের সেরা। এই শীতে আপনাদের জন্য খেজুর গুড়ের পায়েসের রেসিপি- 

উপকরণ
গরুর দুধ ৪ লিটার খেজুরের গুড় দেড় কাপ পোলায়ের চাল আধা কাপ, আস্ত এলাচ ২-৩টা, কোরানো নারকেল আধা কাপ(ইচ্ছা), কনডেন্স মিল্ক এক কাপ, বাদাম কুচি সাজানোর জন্য।

প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা।

গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল করে সিরার মতো করে ঠান্ডা করে নিন।  
এবার চুলায় একটি হাড়িতে দুধ জ্বাল বসাতে হবে, তাতে আস্ত এলাচ দিয়ে দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। এবার অনবরত নাড়তে থাকুন যেন লেগে না যায়।  

চাল ফুটে উঠলে কোরানো নারকেল এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে পায়েস ঘন হয়ে আসলে নামিয়ে নিন।  

এবার খেজুর গুড়ের শিরা ভালোভাবে মিশিয়ে দিন।  

সবশেষে সুন্দর একটি পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন দারুণ মজার গুড়ের পায়েস।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit