রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

হাঁটার জন্য যেমন জুতা কিনবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২২২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন ঝরানোর জন্য হাঁটার মতো ভাল ব্যায়াম আর হয় না। দিনের অন্য সময়ের তুলনায় ভোরে উঠে হাঁটাই শ্রেয়। শরীর ও মন চাঙ্গা হয় সকালে হাঁটলে। কিন্তু কী ধরনের জুতা পরে হাঁটবেন? তা কিন্তু বাছাই করতে হবে বেশ ভেবে-চিন্তেই। আপনার পছন্দ মতো যে কোনও ধরনের জুতা পরে হাঁটতে বেরিয়ে পড়লে শরীরের লাভের বদলে ক্ষতিই বেশি হবে। হাঁটতে যাওয়ার সময় কী ধরনের জুতা কিনবেন?

>> এমন ধরনের জুতা কিনতে হবে যার পিছনটা একটু উঁচু। এতে গোড়ালিতে আরাম পাবেন। জুতা পরে দেখে নিন এই উঁচু জায়গাটি গোড়ালিতে খুব চেপে বসছে কি না। খুব চেপে বসলে হাঁটার সময়ে লাগবে।

>> জুতা পরার সময়ে দেখুন পায়ের আঙুলগুলো আরাম করে ছড়িয়ে রাখতে পারছেন কি না। জুতার মুখ সরু হলে আঙুলগুলো একটু গুটিয়ে রাখতে হয়। সেই রকম জুতা পরে হাঁটবেন না। এতে পায়ে চাপ পড়তে পারে।

>> হাঁটার জন্য যে জুতা কিনবেন, তার তলাটা খেয়াল করুন। জুতার তলা মসৃণ হলে সেরকম জুতা কিনবেন না। জুতার তলায় খাঁজ কাটা আছে, এমন জুতা বাছাই করুন। জুতার তলায় খাঁজ কাটা থাকলে পা ফস্কে যাওয়া বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

> জুতার তলার মাঝের অংশটি নরম হওয়া দরকার। তাই কেনার আগে হাত দিয়ে পরখ করে দেখ নিন, সেটি নরম কিনা। কারণ এতে হাঁটার সময়ে পায়ের তলায় আঘাত লাগার আশঙ্কা থাকে না।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit