রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র-জার্মানি ট্যাংক পাঠাতে সম্মত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র ও জার্মানি তাদের ট্যাংক পাঠাতে সম্মত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ অস্ত্র পাঠানো মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। ইউক্রেনের দীর্ঘদিনের অনুরোধে সাড়া দিয়ে এভাবে অস্ত্র পাঠানোর বিষয়টিকে ইউক্রেন যুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

তবে ওয়াশিংটন বিবৃতিতে জানায় ট্যাংকসহ বিভিন্ন ধরনের অস্ত্র পাঠানোর অর্থ শত্রুতায় জড়িত হওয়া নয়। আমরা তাদের সঙ্গে একমত নই। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে উন্নত ট্যাংক (লেপার্ড-২) দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এ হামলা শুরু হয়। 

বৃহস্পতিবার সকাল থেকে কিয়েভ ও ওদেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেন রুশ সেনারা। এর আগে রাতেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এ হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন। ওদেসা অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকেই কিয়েভজুড়ে বিমান হামলার বিষয়ে সতর্ক করা হয়। হামলা থেকে বাঁচতে লোকজন রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। গত অক্টোবর মাস থেকেই রুশ সেনারা ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা শুরু করেন। এ কারণে এই তীব্র শীতের মধ্যেও দেশটির মানুষকে বিদ্যুৎহীন কাটাতে হচ্ছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, ছয়টি টিউ-৯৫ যুদ্ধবিমান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলো ধ্বংস করার চেষ্টা চালায়।

কিয়েভ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা কিয়েভে ১৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এখনো হুমকি বিদ্যমান। তাই বাসিন্দাদের এখনই আশ্রয়স্থল ছাড়তে নিষেধ করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার পরপরই কিয়েভের দুটি জেলায় বড় ধরনের দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া আহত হন দুজন। কিয়েভ ছাড়াও ওদেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।

ইউক্রেনের সেনারা দাবি করেন, বৃহস্পতিবার রাতে রুশ সেনাদের চালানো ড্রোন হামলার সময় ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ১৫টি ড্রোন কিয়েভ ও এর আশপাশের এলাকায়। এ হামলার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, তারা কিয়েভকে যে লেপার্ড ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা আগামী মার্চ বা এপ্রিলের শুরুতে পৌঁছাতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের সেনাদের ট্যাংক চালানোর প্রশিক্ষণ শুরু হবে।

জার্মানি ছাড়াও চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা হিসেবে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ কয়েকটি দেশ। এবার পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাইছে ইউক্রেন সরকার। মিত্রদের কাছে চতুর্থ প্রজন্মের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের অনুরোধ করবে কিয়েভ।

ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে মিত্রদের সঙ্গে কোনো আলোচনা হয়নি; আমি এখনো সেটাই বলছি।’

বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্লেষকেরা বলছেন, চলমান এ যুদ্ধে ইউক্রেনকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার ঘোষণা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়। এর ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit