রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা ও স্থানীয়দের ৭৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের ৭৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষের জন্য জরুরি ও জীবন রক্ষাকারী পণ্যের যোগান দেয়া হবে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে।

ইউএসএইড এই নতুন তহবিল দিয়ে অতি জরুরি খাদ্য যোগান ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি প্রশমন ও লজিস্টিক সহায়তা প্রদানে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) সঙ্গে কাজ করবে। ফিডিং কর্মসূচির মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী পুষ্টিহীনতায় ভোগা শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ও খাদ্য সহায়তা এবং নির্ধারিত বিতরণ কেন্দ্রে প্রধান ও টাটকা খাদ্য যোগান দেয়া হবে।

৩৩টি রোহিঙ্গা শিবির ও স্থানীয় বাংলাদেশিদের ১৩০টি এলাকার মানুষ এই কর্মসূচির আওতাভূক্ত। এছাড়াও, দুর্যোগ ঝুঁকি প্রশমন কর্মসূচির মাধ্যমে ডব্লিউএফপি শিবিরগুলোতে সেখানকার গণঅবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হবে। বাংলাদেশ ১০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। এদের অধিকাংশই জাতিগত রোহিঙ্গা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ নৃশংসতা ও নির্যাতন চালালে ৭ লাখ ৭৪ হাজারের বেশি শরণার্থী (রোহিঙ্গা) তাদের নিজভূমি রাখাইন রাজ্য ত্যাগ করতে বাধ্য হন। এই রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বাস করেছেন।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহায়তায় অঙ্গীকারাবদ্ধ এবং ইউএসএইড তাদের ও স্থানীয় বাংলাদেশিদের প্রয়োজনের সময় সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit