বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গত দুই দিন ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে বিভিন্ন শহরের সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়। অনেক স্কুলে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ের পূর্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দেশের আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবু ধাবি, শারজাহ, দুবাইতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে বজ্রপাত হতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্যহারে কমতে পারে।

আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল শুক্রবারও বেশ বৃষ্টি হতে পারে। তবে আবহওয়া কিছুটা ভালোর দিকে যাবে। শনিবার দিনের বেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit