বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

রোহিঙ্গাদের অনেকেই ইয়াবা কারবারিতে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই মরণনেশা ইয়াবা কারবারিতে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এ কারণে তাদের কাঁটাতারের বেড়ায় আবদ্ধ করে রাখার চেষ্টা করছি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়েও কথা হয়েছে। এটি আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। মাদকের ভয়াবহতা সবাই উপলব্ধি করতে পেরেছেন। এখন মাদকের ডিমান্ড (চাহিদা) হ্রাস করতে হবে। মাদক নির্মূলে আমরা তিনভাগে ভাগ করে কাজ করছি।

‘প্রথমত, ডিমান্ড হ্রাস করতে হবে। এজন্য ডিসিদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা সব জায়গায় যেন জনপ্রতিনিধিদের নিয়ে তিনি (ডিসি) খেয়াল রাখেন। এই ডিমান্ড হ্রাস করার উপায় তারা বের করবেন। আর এটা না করতে পারলে আমাদের যে স্বপ্ন ২০৩০, ২০৪১- তা অসম্পূর্ণ থেকে যাবে।’

এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কথা সবসময় বলে এসেছি। তারা যদি দীর্ঘদিন এখানে থাকেন, তাহলে তা একটি চ্যালেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী তা সবসময় বলে এসেছেন। জাতিসংঘসহ সারা বিশ্বের কাছে তিনি আবেদন করেছেন যে, এই জনগোষ্ঠী সবকিছু হারিয়ে এখানে এসেছে। কাজেই যে কোনো সন্ত্রাসবাদ তাদের প্রলুব্ধ করতে পারে।

‘সেই ধরনের ঘটনা তিনি (প্রধানমন্ত্রী) প্রেডিক্ট করতে পেরেছেন বলেই সবসময় তাদের ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। রোহিঙ্গাদের অনেকেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত। সেজন্যই কাঁটাতারের মাধ্যমে তাদের এক জায়গায় আবদ্ধ রাখার চেষ্টা করেছি।’

আসাদুজ্জামান বলেন, ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গিয়ে যারা ইয়াবার পাচারে সম্পৃক্ত, তাদের সঙ্গে যোগাযোগ করছে; কিন্তু রোহিঙ্গাদের সবাই এ কাজ করছে না, তাদের মধ্যে কিছু লোক এ কাজ করছে। নিজেরা খুনোখুনি করছে। নিজেরা রক্তারক্তি করছে। তাদের মাঝিকে মারছে। এগুলো আপনারা দেখছেন। এটি অস্বাভাবিক কিছু না। এগুলো হতে পারে আমরা আগেই কল্পনা করেছি। কাজেই আমাদের এপিবিএন আমাদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সবাই সক্রিয় আছে। তবে এগুলোর বিস্তার ঘটবে না ‍

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit