শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জাপানে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই বুধবার সবচেয়ে নিরাপদ সম্পত্তি হিসেবে বিবেচিত স্বর্ণের দাম এই রেকর্ড উচ্চতায় পৌঁছে।

নতুন দাম অনুযায়ী, দেশটিতে মূল্যবান এই ধাতুর দাম প্রতি গ্রাম ৮,৯৭৭ ইয়েন (৬৯.২৮ মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭,১৬০.২০ টাকায় পৌঁছেছে, যা এর আগের বছর (২০২২) এপ্রিলে সর্বোচ্চ ৮,৯৬৯ ইয়েন (৬৯.২২ মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ৭,১৫৪ টাকায় পৌঁছেছিল।

স্থানীয় সংবাদসংস্থা ‘জিজি প্রেস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

যদিও করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম বাড়ছে। এই অবস্থায় মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার পাশাপাশি মন্দার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

দ্য ইউএস ফেডারেল রিজার্ভ ঊর্ধ্বমুখী দাম মোকাবেলায় গত বছরের মার্চ থেকে সুদের হার বাড়িয়েছে। কিন্তু জল্পনা রয়েছে যে, স্বর্ণ ক্রয়কে উৎসাহিত করতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মন্দার আশঙ্কার মধ্যে সুদের হার বৃদ্ধি বন্ধ করবে।

এছাড়াও চীনের শূন্য-কোভিড নীতি বাতিল করার পর চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম বৃদ্ধির আরেকটি কারণ বলে বাজার সূত্র দাবি করেছে। তথ্যসূত্র: কিটকো, নিপ্পন, জিজি প্রেস

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit