শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড

‘পাঠান’ এর শোতেই প্রকাশ্যে সালমানের ঈদের ছবির টিজার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের ঈদের ছবি ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর টিজার প্রকাশিত হয়েছে। ইউটিউবে মুক্তির আগেই শাহরুখ খানের পাঠান সিনেমার শোতে এই ছবির টিজার দেখানো হলো। এছাড়া যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে শাহরুখের পাঠানে নিজের উপস্থিতি থাকায় সিনেমাটি চলাকালীন নিজের ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর টিজার প্রকাশ করেন ভাইজান। খবর হিন্দুস্তান টাইমসের।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। মুক্তির পরপরই ঝড় তুলেছে সিনেমাটি। এই ঝড়ের মাঝেই আরেক ঝড়ের আভাস দিয়ে গেলেন বলিউড ভাইজান। সালমানের টিজারটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।প্রায় ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি সালমান খানের মরুভূমিতে বাইক চালানোর দৃশ্য দিয়েই শুরু হয়। এরপর তাকে একটি চলন্ত মেট্রো ট্রেনে ঢুকতে দেখা যায় এবং একটি ভিড়ের মাঝে মারামারি করতে দেখা যায়। দুর্দান্ত অ্যাকশন, বিল্ডিং থেকে লাফিয়ে পড়া ও শত্রুদের মারধরের পাশাপাশি সালমানকে পূজা হেগড়ের সঙ্গে রোমান্সও করতে দেখা যায় টিজারে।

গত বছর শুটিংয়ের শুরু থেকেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ বেশ আলোচনায় ছিল। সিনেমাটি প্রথমে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ শিরোনামেই রিলিজ হবার কথা থাকলেও পরে নাম বদলে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ করা হয়। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, পূজা হেগড়ে এবং ভেঙ্কটেশ। এতে শেহনাজ গিলও রয়েছেন। ২০২৩ সালের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit