শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে সতর্ক থাকবেন ডিসিরা : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : কোরবানির সময় পশুর চামড়ার দাম নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন সুযোগ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।’

বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এর দ্বিতীয় দিনে চতুর্থ অধিবেশন শেষে মন্ত্রী এ কথা বলেন। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন এবং ডিসিরা কী বলেছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি, সেখানে বলেছি- রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি, ভোক্তাদের অধিকার সচেতন করতে হবে ‘

তিনি বলেন, ‘বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে। কোরবানির সময় পশুর চামড়ার দাম পায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।’ নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit