বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে নারী ‍ফুটবলারদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিল বাফুফে। তারা জানিয়েছিল, বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবার বাফুফে সূত্রমতে জানা গেল, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সেটি সিঙ্গাপুরে গিয়ে খেলতে হবে।

আজ (২৪ জানুয়ারি) মঙ্গলবার পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলা প্রায় নিশ্চিত। আগামী দু-তিনদিনের মধ্যেই পুরো নিশ্চয়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাফুফে-সূত্র। সব ঠিকঠাক থাকলে, সিঙ্গাপুরে সাবিনারা খেলবেন দুটি ম্যাচ। এপ্রিলেই বাংলাদেশ নারী ফুটবল দল আগামী প্যারিস অলিম্পিক গেমসের বাছাইয়ে অংশ নেবে। বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরান, মায়ানমার ও মালদ্বীপ।

বাফুফে সূত্রমতে, সিঙ্গাপুরের সঙ্গে শেষ পর্যন্ত ম্যাচ না হলে ফেব্রুয়ারিতে খেলার সুযোগ হাতছাড়া হবে নারী ফুটবলারদের। কারণ সিঙ্গাপুর ছাড়া অন্য দেশ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। তখন এপ্রিলের উইন্ডোতে খেলার অপেক্ষায় থাকতে হবে সাবিনাদের। তবে আগামী মার্চে বাংলাদেশে আসতে পারে কম্বোডিয়ার মেয়েরা। বাফুফের সঙ্গে কম্বোডিয়ার যতটুকু যোগাযোগ হয়েছে, তাতে দেশটি বাংলাদেশে এসেই খেলতে চায় এবং সেটা হলে মার্চের উইন্ডোতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit