শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইউক্রেনের আরও দুই উপমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জেলেনস্কি সরকারের মন্ত্রিসভা থেকে আরও দুইজন উপমন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগকৃতরা কমিউনিটি এবং টেরিটরিস উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন। এ নিয়ে ইউক্রেনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করলেন।

গার্ডিয়ানের খবর অনুসারে, এখন পর্যন্ত প্রেসিডেন্ট জেলেনস্কির সহযোগী কিরিলো তিমোশেঙ্কো, উপ প্রতিরক্ষামন্ত্রী ভিয়াচেস্লাভ সাপোভালোভ পদত্যাগ করেছেন। এছাড়া সরকারি কৌঁসুলি দপ্তরের একজন ডেপুটিকে বরখাস্ত করা হয়েছে। রিপোর্ট বের হয়েছে, পাঁচটি অঞ্চল দনিপ্রোপেত্রভস্ক, জাপোরিঝঝিয়া, সুমি, কিয়েভ এবং খেরসনের আঞ্চলিক গভর্নররা পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গণমাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী, দেশটির সেনাবাহিনী উচ্চমূল্যে খাদ্যদ্রব্য কিনে মজুত করে রেখেছে। দেশটির একজন মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের রাজনীতিকদের জীবনে দুর্নীতি প্রাত্যহিক বিষয় ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২১ সালের প্রতিবেদন অনুসারে, ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিতে ইউক্রেনের অবস্থান ছিল ১২২ তম । 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit