শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

লালপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫১৭ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড় বিলশলিয়া গ্রামে এঘটনা ঘটে। আশরাফুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে হওয়া আশরাফুলের সাথে রাতে স্ত্রীর কথা কাটাকাটি হয়। এঘটনার জেরে সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit