সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ঢাবির টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জানুয়ারি(২০২৩) সোমবার উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন করেন। বিভাগীয় চেয়ারম্যান এস এম ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক খন্দকার রুবাইয়াত মুরসালিন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সুস্থ সমাজ গঠনে চলচ্চিত্র শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার এবং উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে এই শিল্পকে সমৃদ্ধ করতে হবে। দক্ষ শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে  চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

 

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit