শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভূমধ্যসাগরীয় হাইড্রোজেন পাইপলাইনে যোগ দিচ্ছে জার্মানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরীয় হাইড্রোজেন পাইপলাইনে জার্মানির যোগ দেয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। গত ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের কথা ঘোষণা করেছিল ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল। বিকল্প শক্তি হিসেবে এই গ্যাস পাইপলাইন তৈরি করা হবে বলে জানানো হয়েছিল। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। বস্তুত, ফ্রান্স থেকে পর্তুগাল হয়ে স্পেন পর্যন্ত এই পাইপলাইন বিস্তৃত হলে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের চাহিদা অনেকটাই কমবে বলে দাবি করা হয়েছিল।

গতকাল রবিবার ফ্রান্সে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। সেখানেই জার্মানি ঘোষণা করেছে, তারাও এই প্রকল্পে অংশ নেবে। এর ফলে পাইপলাইনটি জার্মানি থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে। জার্মানি জানিয়েছে, তারা মোট গ্যাসের ১০ শতাংশ তৈরি করবে।

রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমাতেই এই বিকল্প শক্তি তৈরি করা হবে বলে জানানো হয়েছে। বস্তুত, পানি এবং পুনর্ব্যবহারযোগ্য পদার্থের সাহায্যে এই গ্যাস তৈরি করা হবে বলে জানা গেছে। এর ফলে কার্বন ফুটপ্রিন্ট অনেকটাই কমানো সম্ভব হবে বলেও দাবি করা হচ্ছে।

এদিনের বৈঠকের পর শলৎস জানিয়েছেন, ভবিষ্যতের টেকনোলজি নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এই পাইপলাইন সেই পথেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্যাসলাইনটির নাম দেওয়া হয়েছে এইচ২মেড। এটি তৈরি করতে খরচ হবে দুই দশমিক ছয় বিলিয়ন ইউরো। তবে জার্মানি এই প্রকল্পে যুক্ত হওয়ার ফলে খরচ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।

জার্মানির এদিনের ঘোষণার পর তাকে স্বাগত জানিয়েছে স্পেন। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ জানিয়েছেন, এর ফলে ইউরোপ এর ফলে আরো শক্তিশালী হবে। ঐক্যবদ্ধ হবে। জার্মানির সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র : ডয়চে ভেলে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit