শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চৌগাছায় এক মৎসজীবীকে আহত করে টাকা ছিনতাই,থানায় অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাসুদেব হালদার (৩৯) নামের এক জেলেকে আহত করে তিন লাখ টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জানুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী জেলের স্ত্রী অভিযুক্ত নূর আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত বাসুদেব হালদার উপজেলার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের হালদার পাড়ার মৃত তারাপদ হালদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে। অভিযুক্ত নূর আলম (৪০) একই গ্রামের আব্দুল ওহাব এর ছেলে।

লিখিত অভিযোগে বাসুদেব হালদারের স্ত্রী কবিতা রানী বলেন, আমার স্বামী বেড়গোবিন্দপুর বাওড়ে মাছ ধরার ৫ নং দলের দলপতি। মাছ ধরাকে কেন্দ্র করে এই নুর আলম আমার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে । সম্প্রতি বাওড়ে মাছ ধরা কালীন সময়ে সে আমার স্বামীর নিকট ২০/৩০ টি বড় সাইজের মাছ দাবি করে। মাছ দিতে অস্বীকার করার সে আমার স্বামীকেব্যাপক মারপিট করে।

আহত বাসুদেব হালদার বলেন,এই নুর আলমকে বাওড়ের মাছ ও বছরে নিয়মিত চাঁদা দিতে হয়। সম্প্রতি মাছ ও চাঁদা না দেওয়ায় আমার উপর আজ সোমবার আক্রমন চালায়। তিনি জানান, ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য ছেলেকে নিয়ে ইজিবাইকযোগে চৌগাছা বাজারে যাওয়ার সময় নূর আলম তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারাপিট করে। এ সময় আমার কাছে থাকা ছোট ভাইয়ের বিয়ের বাজারের জন্য নগদ তিনলাখ টাকা ছিনিয়ে নেয়।

আহত বাসুদেবের একাধিক সহকর্মীরা জানান, শেয়ারে থেকে কোনো কাজ না করলেও নিয়মিত প্রতি বছর নূর আলমকে চাঁদা দিতে হয়। এর আগেও বাসুদেবকে চাঁদার টাকার জন্য মারা হলেও নুর আলমের বিরুদ্ধে ভয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ তদন্তকারী চৌগাছা থানার এসআই বাচ্চু শেখ জানান, বাসুদেবকে মারপিটের ঘটনা সত্য। বর্তমানেবাসুদেব চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে নূর আলম বাসুদেবকে মারলেও টাকা পয়সা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে আমার মনে হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit