শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভোলাহাটে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতনবারইপাড়া গ্রাম থেকে ২৩ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে মাটির ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকেরা। শ্রমিক মোঃ তোজিবুল জানান, সোমবার উক্ত গ্রামের মোঃ শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবু ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে খবর দেন তিনি। চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক বলেন, মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলি। পরে পুলিশ ও বিজিবি উভয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়।

এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত হন। তিনি মূর্তি দুটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি দেখতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ দেখার জন্য ছুটে যান। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে মূর্তি দুটি পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit