শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

গুইমারা রিজিয়নের উদ্যােগে ৪৫০জনের মাঝে মানবিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৪৫০ জন স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি ২০২৩ইং) সকালের দিকে  গুইমারা শহীদ লেঃ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এ সময় এলাকার উন্নয়নে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার। 

এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক এ কর্মসূচিতে ছিলো সেলাই মেশিন, সোলার, ঢেউটিন, হুইল চেয়ার, কম্বল, জ্যাকেট, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসার, বিএম মেজর মোঃ খালেদ মাহমুদ, ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit