শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চৌগাছায় স্কুল শিক্ষকের আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরর চৌগাছায় মজিদুল হক ওরফে মইদুল (৭৮) নামে এক স্কুল শিক্ষকের আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বল্লভপুর গ্রামে। তিনি বল্লভপুর মাধবপুর পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ও দক্ষিন বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক।মৃতের ছেলে বকুল হোসেন জানান, আব্বা অবসরে যাওয়ার পরে প্যারালাইজড সহ নানা কঠিন রোগে আক্রান্ত ছিলেন। রোগের কারনে তিনি এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন। আমরা পরিবারের লোকজন সবসময় তাকে চোখে চোখে রাখতাম। আমি চাররির (ব্র্যাকে) সুবাদে কুষ্টিয়াতে অবস্থান করি। দিন কয়েক আগে মা-বাবা আমার ওখান থেকে বাড়ীতে এসেছে। তিনি বলেন, শারীরিক যন্ত্রনা সহিতে না পেরে বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলো না।

চৌগাছা থানা পুলিশের এস আই শামীম হুসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, রবিবার রাতে মরাদেহ থানায় আনা হয়। সোমবার সকালে ময়না তদন্তের জন্য যশোর প্রেরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit