শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

আখাউড়ায় স্কুল শিক্ষার্থীদের খাওয়ানো হলো কৃমিনাশক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা কার্যক্রমের উদ্বোধন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে এ ট্যাবলেট বিনামূল্যে খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ে গিয়ে এ ট্যাবলেট খাওয়াবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান, ডা. জহির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরালাল সাহা, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দেশকাল প্রতিনিধি আশীষ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন, মো. শিরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit