শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পরিবহনের শৃঙ্খলায় দারুণ ঘাটতি : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃঙ্খলা নেই, পরিবহনের শৃঙ্খলায় দারুণ ঘাটতি। শৃঙ্খলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আমাদের স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃঙ্খলা নেই।

জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে?

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit