শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতার ৩০টির বেশি হাড় ভেঙে গেছে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা জেরেমি রেনারের ত্রিশটির অধিক হাড় ভেঙে গেছে। শনিবার (২১ জানুয়ারি) এক টুইটে এসব তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই। টুইটে জেরেমি রেনার বলেন, যারা আমাকে মেসেজ করেছেন, আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন; তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা ও সাহস পেয়েছি; যা আমার শরীরের ত্রিশের অধিক ভাঙা হাড় জোরা লাগাতে সহযোগিতা করবে।

চলতি বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। ওই সময়ে অঞ্চলটিতে টানা ভারী তুষারঝড় বয়ে যাচ্ছিল। তুষার পরিষ্কার করার সময়ে দুর্ঘটনার শিকার হন বলে জানা যায়। দুর্ঘটনার পরে সংকটজনক অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এই অভিনেতা।

প্রায় তিন দশক ধরে অভিনয় করছেন ৫১ বছর বয়সী জেরেমি রেনার। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় সিনেমা। ‘দ্য হার্ট লকার’, ‘দ্য টাউন’র জন্য দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেরেমি রেনার। জেরেমি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘থর’, ‘মিশন ইমপসিবল’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘আমেরিকান হাসল’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যারাইভাল’, ‘সোয়াত’ প্রভৃতি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit