মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

টিকিট না পেয়ে শাহরুখের কাছেই চেয়ে বসলেন ভক্ত, অতঃপর…

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আলোচিত ছবি ‘পাঠান’। বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে ভারতজুড়ে উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দাম যাই-ই হোক, বাদশা ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। তবে টিকিট না পেয়ে শাহরুখের কাছেই টিকিট চেয়ে বসলেন এক ভক্ত।

জানা গেছে, ‘পাঠান’ মুক্তির আগে আবার অনুরাগীদের সঙ্গে কথোপকথন সারলেন শাহরুখ খান। মুখোমুখি আসেন না তিনি, তবে অনলাইনে তাকে যা খুশি প্রশ্ন করা যায় পনেরো মিনিট ধরে। শনিবার তেমনই এক সময়সীমায় ভক্তদের প্রশ্ন করার সুযোগ দিলেন তিনি। আর এই সুযোগের সদ্ব্যবহার করে এক ভক্ত দু’টি টিকিট বিনামূল্যে চেয়ে বসলেন।

শনিবার ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ব্যক্তি শাহরুখকে বলেন, টিকিট বুকিং অ্যাপ কাজ করছে না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাই। আমায় দুটো টিকিট দিন না।

এতে রসিকতা করে শাহরুখের উত্তর, বুকিং অ্যাপ ক্র্যাশ করুক বা না করুক, টিকিট যে নিজেকেই কিনতে হবে।

এর আগেও পাঠান নিয়ে মজাদার কিছু প্রশ্নোত্তর পর্ব দেখা গেছে। বিতর্কের মধ্যেও টুইটারে সবার সঙ্গে কথা বলতে এসেছেন শাহরুখ। তখন তাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, পাঠান করতে কত পারিশ্রমিক নিয়েছেন?

শাহরুখ তৎক্ষণাৎ জবাব দেন, কেন? আপনার পরের ছবিতে আমায় নেওয়ার কথা ভাবছেন?

শাহরুখের ঝুলিতে এখন শুধু ‘পাঠান’ নয়, দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন একগুচ্ছ কাজ নিয়ে। ‘ডাঙ্কি’ থেকে শুরু করে ‘জওয়ান’, মুক্তি পাবে এ বছরই।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit