শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব: পূজা চেরি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। চলতি মাসের শুরুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন পূজা। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে। সেটি ছিল ব্রাইডাল ফটোশুটের।

তবে শনিবার (২১ জানুয়ারি) এক আয়োজনে নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন পূজা। নায়িকার ভাষ্য, ব্যক্তিগতভাবে এবং পরিবারের ইচ্ছা- আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে। আমার যারা কাছের মানুষ, তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব।

সামাজিকমাধ্যমে পোস্ট করা ব্রাইডাল লুকের ছবির প্রসঙ্গে পূজা বলেন, মাঝে মাঝে খুবই অবাক লাগে, মানুষ এত বোকা কীভাবে হয়? এতোটা বোকা হওয়া উচিত না। যারা বুঝার, তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শুট ছিলো। সেখান থেকেই কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছি। যারা ভুল বুঝেছে। তাদের বোকা ছাড়া কিছুই বলব না।

এদিকে, সবশেষ ২০২২ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। সিনেমাটির পরিচালক এস এ হক অলীক। নতুন বছরে নতুন সিনেমায় একই পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পূজা। সিনেমার নাম ‘যোদ্ধা’। তবে ‘গলুই’র মতো এতেও পূজার নায়ক শাকিব খান থাকছেন কি না, সে বিষয়ে জানা যায়নি

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit