শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

যেভাবে সুশান্তের জন্মদিন পালন করলেন সারা আলি খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক :  ২১ জানুয়ারি ছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। তার জন্মদিনে কেক কাটলেন সারা আলি খান। তবে একা নয়, এক স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়ে সেখানকার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। কেক কাটার সময় গানেও শোনা গেল সুশান্তের নাম— ‘হ্যাপি বার্থডে সুশান্ত’! প্রয়াত বলিউড তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন সারা।

সুশান্তের জন্মদিন পালন করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন অভিনেত্রী। পরনে হালকা সবুজ পোশাক, মুখে একগাল হাসি। ঠিক যেন ‘কেদারনাথ’-এর মুক্কু। স্বেচ্ছাসেবী সংস্থার খুদেদের সঙ্গে কথা বললেন, খেললেন। তারপর তাদের সঙ্গে নিয়েই কাটলেন জন্মদিনের কেক। সুশান্তের জন্মদিন বলে কথা। তাই কচিকাঁচাদের সঙ্গেই জন্মদিন পালন করে প্রয়াত বলিউড অভিনেতাকে স্মরণ করলেন ‘কেদারনাথ’ অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ভিডিও। বিবরণীতে লিখলেন, ‘‘আমি জানি অন্যদের আনন্দ দিতে পারা তোমার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তুমি উপর থেকে দেখছ, আশা করি তুমি খুশি হয়েছ। শুভ জন্মদিন, সুশান্ত!”

বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। তারকা-কন্যা হলেও একটু ভিন্নভাবেই বড় পর্দায় আত্মপ্রকাশ হয় তার। করন জোহর নয়, ‘রক অন’ খ্যাত পরিচালক অভিষেক কাপুরের ছবি ‘কেদারনাথ’-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সারা। পাশে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ছবিতে সারার বিপরীতে মনসুর চরিত্রে অভিনয় করেন সুশান্ত।

শোনা যায়, ছবির শুটিং ও প্রচার চলাকালীন একে অপরের সঙ্গে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও কখনও সে কথা জনসমক্ষে স্বীকার করেননি কেউই। তবে সুশান্ত যে তার ভীষণ ভাল বন্ধু, তার ‘গাইডিং স্টার’— সে কথা একাধিকবার নানা সাক্ষাৎকারে বলেছেন ‘অতরঙ্গি রে’ খ্যাত অভিনেত্রী। 

বাবা সাইফ ছাড়া সুশান্তই একমাত্র ব্যক্তি ছিলেন, যার সঙ্গে তিনি ভ্যান গগ, টেলিস্কোপ, মেরুপ্রভা ইত্যাদি নিয়ে কথা বলতে পারতেন বলে জানিয়েছিলেন সারা। সুশান্তের জন্মদিন পালন করতে পেরে তাই খুশি সারা। সারার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন তার অনুরাগীরাও।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit