বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। এদিন দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম। 

মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।  

মো. সায়েম জানান, শুক্রবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে কিভাবে আমল করবেন, তাদের কাজ কি এসব বিষয়ে তিনি হেদায়েতের বয়ান করছেন। হেদায়েতের বয়ান শেষেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।  

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কে মুসল্লিদের তেমন ভিড় দেখা যায়নি। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে দিকে ছুটছে। দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিনদিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করতে ও আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন।  

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit