শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

হঠাৎ কেন মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের দুই কিলোমিটার পূর্বে সেন্ট্রাল মস্কোর একটি ভবনের ছাদে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। 

এছাড়া মস্কো রিভারের তীরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সব ছবি ছড়িয়ে পড়লে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেখে মনে হচ্ছে-মন্ত্রণালয়ের প্রধান ভবনের ছাদে শুক্রবার বিমান প্রতিরক্ষা অস্ত্র দেখা গেছে। মস্কো হামলার শিকার হতে পারে-এমন চিন্তা থেকে রাশিয়া উদ্বিগ্ন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

তিনি বলেন, সাধারণভাবে তারা দেশের বিশেষ করে রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সে কারণে তাদের কাছেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা ভালো।” এ বিষয়ে এএফপি জানতে চাইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।  

সূত্র : গার্ডিয়ান।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit