শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

এবার বলিউডে অভিষেক হচ্ছে রাবিনার মেয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : এবার বলিউডে নাম লেখাতে যাচ্ছেন আরও এক স্টার কিড। ভারতীয় গণমাধ্যমের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ট্যান্ডন প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

জানা গেছে, অভিষেক কাপুর তার আগামী সিনেমার জন্য রাশাকে সাইন করিয়েছেন। তবে সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও রাশার চরিত্র কী হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

এটুকু জানা যাচ্ছে, সিনেমায় রাশা কাজ করবেন সিংঘাম তারকা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনের বিপরীতে। অজয়ও থাকছেন এ সিনেমায়। এতে অজয় ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রে এ জনপ্রিয় অভিনেতাকে আগে কখনও দেখা যায়নি। চলতি বছরের গ্রীষ্মকালে সিনেমার শুটিং শুরু হবে।  

নির্মাতা অভিষেক কাপুর এর আগেও নতুনদের ব্রেক দিয়েছেন। তার হাত ধরেই বলিউডে সাড়া ফেলেছেন সুশান্ত সিং রাজপুত (প্রয়াত), ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খান প্রমুখ।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/বিকাল ৪.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit