শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাচ্ছে সরকার: ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের কথা বলে ফ্যাসিস্ট এই সরকার জনগণকে বোকা বানাচ্ছে। আওয়ামী লীগের স্লোগান হলো— আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, গরিব আরও গরিব হচ্ছে, আর আওয়ামী লীগের নেতারা ফুলেফেঁপে বড়লোক হচ্ছে। তিনি বলেন, জনগণকে নিয়ে এসব ফাজলামি আর চলবে না। জনগণকে নিয়ে মশকরা করা চলবে না। বিএনপি ভোট চায়, তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তা না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই— এটি তাদের স্বভাব।

বিএনপি মহাসচিব আরও বলেন, সব দলকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করা হয়েছে, সেই আন্দোলনে জয়লাভ করলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। সে জাতীয় সরকারে সব দলের নেতা প্রতিনিধিত্ব করবেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit