শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জরিমানা গুনতেই হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাড়িতে সিট বেল্ট না বাধায় জরিমানা গুনতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। এর আগে কোভিড আইন ভাঙায় জারিমানা গুনতে হয় সুনাককে।

ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, তারা লন্ডনের ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে জরিমানার আদেশ জারি করেছেন।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। সেইসঙ্গে জরিমানার অর্থ দেয়ার কথাও জানিয়েছেন। 

সুনাকের মুখপাত্র বলেন, “এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।”

সুনাকের মুখপাত্র আরও বলেন, “প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।”

ব্রিটিশ আইন অনুযায়ী গাড়ির যাত্রী সিলবেল্ট না বাধলে একশ’ পাউন্ড জরিমানা হতে পারে। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তা ৫শ’ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঋষি সুনাককে জরিমানার খাড়ায় পড়তে হলো। গত এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কোভিড আইন ভাঙায় জারিমানা গুনতে হয় সুনাককে।

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/বিকাল ৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit