শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নিরাপদে সরে যান: সরকারকে ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ চলমান সংগ্রামে জয়ের প্রত্যয় জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। কিন্তু আমরা তো উন্নয়ন দেখি না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ-নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?’

ফখরুল বলেন, ‘আমরা জানি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত। তাই ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। তাই এখনো সময় আছে নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।’

শুক্রবার বিকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ গণসংবর্ধনার আয়োজন করে চিরিরবন্দর ও খানসামা উপজেলা বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি- এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা সমাবেশ করতে চাইলে আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে মানুষ এখন জেগে ওঠেছে।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্ উপস্থিত ছিলেন।

এছাগা চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নুরে আলাম সিদ্দীকি নয়ন, যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আহমেদ বুলবুল সেলিম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও যুগ্ম আহ্বায়ক সাখয়াত হোসেন লিটন এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/২০.০১.২০২৩/ রাত ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit