শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ডোনাল্ড লু বিএনপির সঙ্গে কথা না বলার বিষয়ে যা বললেন গয়েশ্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় দুই দিনের সফরে এসে বিএনপির সঙ্গে কেন বৈঠকে বসেননি- তা নিয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কয়েক দিন আগে ডোনাল্ড লু এসেছিলেন। সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলল, অথচ বিএনপির সঙ্গে কথা বলেননি। এতে হয়ত আপনাদের কারো মন খারাপ হতে পারে। দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তিনি কথা বলেননি। 

এর পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য গয়েশ্বর বলেন, ‘যখন পুলিশ কোনো অপরাধের তদন্তে আসে, যার অপরাধ তার তদন্তে আসে। গণতন্ত্রের ডাকাত তো বর্তমান সরকার, গণতন্ত্রের ডাকাত তো বিএনপি না- এখানে তো বিএনপির সঙ্গে কথা বলা জরুরি না। কথা বললে তো সরকারের সঙ্গেই বলবে।’শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারাবন্দি এবিএম মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর এ বিষয়ে আরও বলেন, কানে কানে কী বলছে, যদিও স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিল, তা ধরা পড়ল ঢাকায় রাষ্ট্রদূতের বিবৃতির মাধ্যমে যে- এমন কোনো কথা হয়নি। তারা বলেছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা হ্রাস পেয়েছে। এ নিষেধাজ্ঞাকে তারা জাস্টিফাই করল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের দায়িত্ব দেশের মানুষ নিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন গয়েশ্বর।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হয়, সেই নির্বাচন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দেখতে চায়- সেই বার্তা দিতেই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন।’গয়েশ্বর বলেন, ‘আমরাও তো জনগণের ভোট চাই। পুলিশ, সন্ত্রাসী ও গুণ্ডার ভোট চাই না। এই রাজনীতিটা অনেক দিন থেকে করে এসেছি। এখন জনগণও বুঝতে পেরেছে। তারাও তাদের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমেছে। এখন এ আন্দোলন শুধুমাত্র আমাদের হাতে নেই। আন্দোলনের দায়িত্ব জনগণ নিয়ে নিয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী সঠিক নেতৃত্ব দেওয়া গেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যাবে; এ সরকারকে পদত্যাগ করতেই হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘ফয়সালা রাজপথেই হবে। শেখ হাসিনাকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের সামনে কোনো শক্তিই শক্তি নয়। পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এ দেশের অর্ধ-প্রশিক্ষিত জনগণের কাছে। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করবেন।’
  
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কানে কানে নানা দলের কাছে আসন দেওয়া বা বিক্রি করাসহ কিছু খুচরা কথা আসতে পারে। এ কথা বিশ্বাস না করে চুপচাপ থাকবেন। আমরা যদি আমাদের আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে পারি তাহলে রক্তাক্ত হতে হবে না, কাউকে রক্তাক্ত করতেও হবে না। শত উসকানিকে উপেক্ষা করে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।’ 

ঢাকার কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় গাজী মুহাম্মদ তৌহিদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা আবদুস সালাম, আজিজুল বারী হেলাল, আকন কুদ্দুসুর রহমান, হায়দার আলী খান লেলিন, স্নেহাংশু সরকার কুট্টি, ছাত্রদলের তানজিল হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit