শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইউক্রেনে ৫৫২ সাঁজোয়া যান, ২০০০ রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জানুয়ারির প্রথমদিকে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্র।এবার আরও বড় রকমের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে জেলেনস্কির সরকারকে। প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে কয়েকশ সাঁজোয়া যানসহ হাজার হাজার রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে প্যাকেজটি পাঠানো হচ্ছে তাতে ৫৯টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস, ৯০টি স্ট্রাইকার আর্মার্ড পারসোনালা ক্যারিয়ারস, ৫৩টি মাইন রেজিসট্যান্ট অ্যামবুশ প্রটেক্টেড ভিয়াকলস এবং ৩৫০টি হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভিয়াকলস আছে।    

জানুয়ারির প্রথমদিকে ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।নতুন প্যাকেজে আরও ৫৯টি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসের (এইচআইএমএআরএস) জন্য অতিরিক্ত গোলা, আটটি অ্যাভেঞ্জার এয়ার-ডিফেন্স সিস্টেম, লাখখানেক কামানের গোলা এবং প্রায় দুই হাজার অ্যান্টি-আর্মার রকেট আছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।এর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে ২৭৪০ কোটি ডলারেরও বেশি নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত ডিসেম্বরে ওয়াশিংটন সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসকে বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া সহায়তা কোনো দান নয়, এটি গণতন্ত্রে বিনিয়োগ। তখন মার্কিন সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরিপ্রেক্ষিতে নতুন এই সামরিক সহায়তা ঘোষণা এল মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit