শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চৌগাছায় ভৈরব নদে অবৈধ ভাবে মাটি-বালু বিক্রি, মেশিন জব্দ ও জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভৈরব নদে বাধ দিয়ে পুকুরের মতো তৈরি করে মাছ ধরা এবং মাটি ও বালু তুলে বিক্রি করে দেয়ার সময় তিনটি মেশিন ও সরঞ্জামাদি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহ¯পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামে ভৈরব নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় এবং স্যালোমেশিনসহ সরঞ্জামাদি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

আদালত সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ভৈরব নদে বাঁধ দিয়ে খন্ড খন্ড করে ভেড়ির ন্যায় করে রাণী মাছ ধরা এবং নদ থেকে মাটি ও বালু উঠিয়ে বিক্রির চেষ্টা করছিলো কিছু অসাধু ব্যক্তিরা। একই সাথে গ্রামের মাঠ থেকে অবৈধভাবে অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রি করে দিচ্ছিলো চক্রটি।স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসানকে মোবাইল করে এসব কাজ থেকে ওই ব্যক্তিদের নিবৃত্ত করতে বলেন। তবে চেয়ারম্যান তাদের নিষেধ করলেও অমান্য করে তারা একই কাজ করতে থাকেন।বৃহ¯পতিবারও তারা তিনটি স্যালোমেশিন দিয়ে পানি সেচে মাছ ধরার পাশাপাশি মাটি ও বালু বিক্রির চেষ্টা করছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় তজবীজপুর গ্রামের ইউপি সদস্য স্বাধীনকে মোবাইল ফোন করে এসব কাজ বন্ধ করতে নির্দেশ দেন। তবুও অসাধু ব্যক্তিরা তাদের কাজ চালিয়ে যেতে থাকেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়। এ সময় তিনটি স্যালোমেশিন ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারসাথে ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত মামলা করার নির্দেশ দিলে অভিযুক্তরা ঘটনাস্থলে ফিরে এসে ক্ষমা চান। এ সময় ভ্রাম্যমাণ আদালতে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদন্ড দেয়ার উদ্যোগ নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের জানানো হয় অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তাদের বার বার নিষেধ করা সত্ত্বেও তারা একই কাজ করছিলো। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এ সময় তিনটি স্যালোমেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। নদে যে কেউ বাঁধ দেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit