শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

চৌগাছায় শহীদ মশিয়ূর রহমান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : “মাদককে না বলি” নিয়মিত খেলাধুলা করি” যশোরের চৌগাছায় শহীদ মশিয়ূর রহমান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জানুয়ারি) বিকেলে সিংহঝুলি শহীদ মশিয়ূর রহামান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মশিয়ূর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় সিংহঝুলি পশ্চিম পাড়া ফুটবল একাদশ ২ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।

এ খেলায় ১ গোলে পরাজিত হয়ে রানার আপ হয়েছে সিংহঝুলি স্কুল পাড়া ফুটবল একাদশ। শহীদ মশিয়ূর রহমান ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হামিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সুগার মিলের অফিসার খোকন বিশ্বাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল সালাম, সার্বিক সহযোগিতা করেন মফিজুর রহমান, মিজানুর রহমান, তাহজত হোসেন, শাহেদ শাহারিয়া রিয়ন, মনিরুল ইসলাম। এ খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কামাল হোসেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিংহঝুলি পশ্চিম পাড়া একাদশের সজিব।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit