বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ শহরের ৩ নম্বর ওয়ার্ডের চকপিয়ার এলাকায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলেন, ওই এলাকার আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজিরা এক পর্যায়ে মৃত আবদুল্লাহর বাড়ির পাশে ওই ডোবাতে খাদিজাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সংবাদ দিলে তারা এগিয়ে আসে। পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit