শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পিছিয়ে পড়া সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে : স্পিকার

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর : স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী-নারী-শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউস ভবনে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। যা আগামীতে আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

ড. শিরীন বলেন, আমাদের দেশে বর্তমানে কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। দেশের ব্যাংকিং সেবায় যাতে কৃষকদের অর্ন্তভুক্ত করা যায় সে জন্য এই ধরনের পরিকল্পনা। আমাদের দেশের নারীদের সার্বিক উন্নয়নে এই সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দক্ষতা যাচাই, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে আনা, তাদের জামানতবিহীন ঋণ দেওয়াসহ আইটি সেক্টরে কিভাবে এগিয়ে আনা যায় তা নিয়ে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত আসনের নারী সদস্য তাহমিনা বেগম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit