শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইউক্রেনকে যে ভারী অস্ত্র দিচ্ছে পশ্চিমারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ‍ও তাদের পশ্চিমা মিত্ররা। যার মধ্যে আছে সামরিক সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্রসহ ভারী সমরাস্ত্র।পশ্চিমাদের ইউক্রেন ইস্যুতে ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠককে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ২.৫ বিলিয়ন ডলারে এই সামরিক সহায়তার আওতায় ইউক্রেনকে সেনা বহনকারী যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার রকেট ও গোলা দেওয়া হবে। এরমধ্যে আছে ৫৯ যুদ্ধযান, ৯০টি সেনা ও অস্ত্র বহনকারী গাড়ি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহায়তা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে সাহায্য করবে।’ সবমিলিয়ে এ পর্যন্ত  ইউক্রেনকে ২৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।

এদিকে যুক্তরাজ্যসহ আরও ৯ ইউরোপীয় দেশ ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে ৬০০ ব্রিমস্টোন ক্ষেপণাস্ত্র। আরও নানা রকম অস্ত্র দেওয়া হবে এই প্রতিশ্রুতির আওতায়।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit