রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

মেসিদের আনার বিপক্ষে সময়ও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দেশের যে মানুষগুলো মেসি ও আর্জেন্টিনাপ্রেমে মাতোয়ারা হয়েছিল তাদেরই এখন ভিন্নমত মেসিদের ঢাকা সফর নিয়ে। আর্জেন্টিনা এলে বিপুল অর্থ ব্যয় হবে দেশের। তাতে সম্ভাব্য লাভ-ক্ষতিই যেন তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ উন্মাদনা শেষে যেন দেশের ফুটবলপ্রেমীদের মন উচাটন হয়েছে নিজেদের ভবিষ্যৎ ভাবনায়।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঢাকায় আসছে—এই খবরে দেশের আর্জেন্টিনা সমর্থকদের মনে শিহরণ জাগার কথা ছিল। বেশির ভাগ ক্ষেত্রে হয়েছে উল্টো প্রতিক্রিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনের নিচে মতামত বিভাগে ও সামাজিক যোগযোগ মাধ্যমে চোখে পড়ছে সাধারণ মানুষের তির্যক মন্তব্যগুলো। বেশির ভাগই বিপুল অর্থ খরচ করে আর্জেন্টিনাকে ঢাকায় আনা ও প্রীতি ম্যাচ খেলোনোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। কামরান উদ্দিন রায়হান নামের একজন লিখেছেন, ‘এর আগে ২০১১ সালে ৪০ কোটি টাকা খরচ করে মেসিদের এনে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ফুটবলের কোনো লাভ ও স্বার্থ উদ্ধার হয়েছে বলে আমি মনে করি না।’ সত্যি তাই। এখানকার ফুটবলে তার কোনো ইতিবাচক প্রভাব তো পড়েইনি, বরং ১১ বছর আগের সেই সফরের ঋণের বোঝা এখনো টানতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

অর্থাৎ সাধারণ মানুষের জীবনের লড়াই, তাদের অর্থচিন্তা কোনোভাবেই ছোঁয় না বাফুফে কর্তাদের। তাঁরা যেন ভিন দেশের ফুটবল ফেডারেশন! রাষ্ট্র-সমাজবহির্ভূত এক সংগঠন, যাদের কাছে মানুষের মতামত ও সামগ্রিক অবস্থার কোনো মূল্য নেই। তাই আদাজল খেয়ে নেমেছে তারা মেসির আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো ঢাকায় আনতে। তাতে কী এমন মোহ আছে, কেউ জানে না। তবে মানুষের নানামুখী সন্দেহ প্রকাশিত হয়েছে তাঁদের মতামতে। সেগুলো ভ্রুক্ষেপই করে না বাফুফে। আর্জেন্টিনার তরফ থেকে চূড়ান্ত হওয়ার আগেই তাঁরা বলে দিচ্ছেন মেসিরা ঢাকায় আসছেন। এটা সারা বিশ্বে রটিয়ে দেওয়ার পর নাকি বেঁকে বসেছে এজেন্ট। তারা প্রশ্ন তুলেছিল, দ্বিপক্ষীয় চুক্তি ছাড়া বাফুফে কী করে আর্জেন্টিনাকে ঢাকায় আসার খবর দেয়। দ্বিপক্ষীয় ভার্চুয়াল সভায় এজেন্টের এই প্রশ্নের কোনো জবাব ছিল না বাফুফের। তারা জানতোই না, সংবাদমাধ্যমে বলার আগে চুক্তি করতে হয়। তাই পরশু আর্জেন্টিনার কথা বলতে যে সংবাদ সম্মেলন ডেকেছিল, সেটা হঠাৎ বাতিল করে কর্মকর্তারা উধাও হয়ে গিয়েছিলেন বাফুফে থেকে।

এতে বাফুফে হাস্যকর হয়েছে। তাতে কী, নিজেদের লক্ষ্য থেকে এক চুলও সরেনি তারা। কিসের মোহে যেন তারা মরিয়া হয়ে উঠেছে মেসিদের ঢাকায় আনতে। গণমানুষের বিশ্বকাপ শেষ হওয়ার পর শুরু হয়েছে  বাফুফের বিশ্বকাপ!

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit