শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিই: স্পর্শিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে বর্তমানে অভিনয়ে কম দেখা যায়। সর্বশেষ, গত বছরের শেষদিকে একটি ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। ‘বোধ’ নামের ওই ওয়েব সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি। সম্প্রতি এ অভিনেত্রী নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন। ‘এখানে নোঙর’ নামের এ ওয়েব ফিল্মে তাকে একজন সারেংয়ের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। 

সারেংয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এরই মধ্যে এ ফিল্মের শুটিং শুরু হয়েছে। নতুন ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্প আমাকে টানলে, আমার চরিত্র ছোট হলেও কোনো আপত্তি থাকে না। নতুন যে ওয়েব ফিল্মের শুটিং করছি এটির গল্প ও আমার চরিত্র অসাধারণ। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’ 

এদিকে স্পর্শিয়া ওয়েব সিনেমার পাশাপাশি ব্যস্ত ছোট পর্দার বিভিন্ন আয়োজনে। কিছুদিন আগে ‘হেলিকপ্টার’ নামে একটি একক নাটকের শুটিং শেষ করেছেন। সিনেমায়ও কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া তার অভিনীত দুটি মুক্তিযুদ্ধবিষয়ক গল্প নিয়ে নির্মিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগ্গির নতুন সিনেমার শুটিংয়ের খবর দেবেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit