রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

চৌগাছায় তানজিলা অটো ইটভাটায় এক লাখ টাকা জরিমানা আদায়

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তানজিলা অটো ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহ¯পতিবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ ছাড়পত্রের মেয়াদ না থাকা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে অনুমতি ছাড়া বিপুল পরিমাণ মাটি মজুদ করা ও পরিবেশ ছাড়পত্রের শর্ত অগ্রাহ্য করে চৌগাছা-যশোর মহাসড়কে মাটি ফেলে যান চলাচলে বিঘœ ঘটানো ও দুর্ঘটনা সৃষ্টির অভিযোগে শহরের তানজিলা অটো ব্রিকস কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্রে জানা যায়, এর আগে বিভিন্ন সময়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তানজিলা অটো ভাটা কর্তৃপক্ষকে বারবার সতর্ক করেন উপজেলা প্রশাসন। এতেও সতর্কতা না মেনে বিভিন্ন সময়ে চৌগাছা-যশোর মহাসড়কে ভাটার সামনে শহর থেকে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদ (কয়ারপাড়া) পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পাকা সড়কের উপর মাটি ফেলে যান যান চলাচলে দারুণ ভাবে বিঘেœর সৃষ্টি করেন। এই মাটি ফেলার কারণে বর্ষায় সামান্য বৃষ্টিতে এমন কি শীতের মৌসুমে শিশিরে ভিজে সড়কে কাঁদা হয় ফলে হরহামেশায় দুর্ঘটনা ঘটে।

বেশক বছর যাবৎ এই ইট ভাটার মাটি বহন কারী ড্রাম ট্রাক দুর্ঘটনায় শতাধিক দুর্ঘটনায় কয়েজন নিহত ছাড়াও আহত হয়েছেন ব্যক্তি। বিশেষ করে ইটভাটার সামনের সড়কে পড়ে থাকা মাটিতে পিছলে মোটরসাইকেলসহ বিভিন্ন যাত্রীবাহী যানে দুর্ঘটনা ঘটেই চলেছে। তার পরেও ভাটা কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাক্সগুলি দেখিয়ে মাটি জড়ো করে আসছিলেন। এসব অভিযোগ ছাড়াও ভাটার অনুমতি সীমার বাইরে তারা মাটির স্তুপ করেছেন প্রায় পাহাড় পরিমান। তা ছাড়া অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় জমির উর্বর শক্তিহ্রাস পাচ্ছে। এছাড়াও পরিবেশ ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়া সত্বেও ছাড়পত্র না নেয়াসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত বিভিন্ন অভিযোগে ভাটা কর্তৃপক্ষকে এক লাখটাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। এরপরও ভাটা কর্তৃপক্ষ জরিমানার টাকা না দিতে নানা ফন্ইিফকির শুরু করেন। পরে কারাদন্ডাদেশ কার্যকরের প্রস্তুতি নেয়া হলে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে সমতল ও কৃষি জমি থেকে বিপুল পরিমাণ মাটি সংগ্রহ করে মজুদ করে রাখা, কাগজপত্রের মেয়াদ না থাকা, বিভিন্ন সনদের শর্ত না মানা, মাটি ফেলে পাকা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অভিযোগে তানজিলা অটোভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার সকল ইটভাটায় এধরনের অভিযান অব্যাহত থাকবে। ভাটায় অবৈধভাবে খেঁজুর গাছ পোড়ানো, অবৈধভাবে মাটি সংগ্রহ করে মজুদ রাখা ও কাগজপত্র না থাকা ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit