সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মহারাষ্ট্রে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ নয় জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ মোট নয় জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায় নিহতদের মধ্যে একজন শিশু ও তিনজন নারী রয়েছে। ট্রাকটি মুম্বাই যাচ্ছিল আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার গুহাগরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এই দুর্ঘটনায় একমাত্র ৪ বছর বয়সি একটি শিশু জীবিত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit