শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আখাউড়ায় টনকী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী টনকী ফোরকানিয়া মাদ্রাসার ৬৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত ঐতিহ্যবাহী টনকী ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন, টনকী গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভুইয়া। 

অনুষ্ঠানের প্রথমাংশে দিনব্যাপী ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে কোরআন তেলাওয়াত, দোয়া-কালাম, হামদ-নাত, জানাজা ও ঈদের নামাজ শিক্ষা ছাড়াও বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির এর সঞ্চালনায় বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত দেশের খ্যাতনামা আলেম-ওলামাগণ কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন। প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই ওয়াজ মাহফিল শুনতে এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক অর্ধ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। টনকী গ্রামে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রকিব উল্লাহ ভূঁইয়া জানান, আমাদের বংশের পূর্বপুরুষদের থেকে শুরু হওয়া এই ওয়াজ মাহফিল টি আমরা এখনো সুন্দর ভাবে পরিচালনা করছি। গ্রামের সকলকে নিয়ে এটি ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমরা আশা করি। মাহফিল টি সফলভাবে সম্পন্ন করতে গ্রামের যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পরে গ্রামের পূর্বপুরুষ সহ সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/সকাল ১১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit