সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চৌগাছায়  সাংস্কৃতিক সংগঠন ছায়াপথের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ রহিম  চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছায় ছায়াপথের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ভিত্তিক  নাটক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  করা হয়েছে । বুধবার  (১৯জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা  চত্বরে বৈশাখী মঞ্চে এ অনুষ্ঠান করা হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় সাংস্কৃতিক সংগঠন ছায়াপথের সভাপতি  অধ্যক্ষ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।   ছায়াপথের সহ-সভাপতি অধ্যাপক শাহানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা  করেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মিশ্র জয়।

বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত  প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সাংস্কৃতিক সংগঠন ছায়াপথের সাধারণ সম্পাদক  অরুপ রায়, যুগ্মসাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিনুর রহমান, দপ্তর  সম্পাদক মুক্ত বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সফিকুর রহমান, প্রচার সম্পাদক এইচ এম ফিরোজ, নির্বাহী  আনিসুর রহমান, অধ্যাপক প্রদিপ চন্দ্র রায়।আলোচনা অনুষ্ঠান শেষে দেবাশীষ  মিশ্র জয়ের  পরিচালনায় স্বাধীনতা ভিত্তিক নাটক স্বাধীনতা অনুষ্ঠিত  হয়। 

কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/সকাল ১১.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit