শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে চলে : মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণের কাছ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের পাশে থাকে।’

শীতার্তদের পাশে দাঁড়ানো নিয়ে তিনি বলেন, ‘শুধু রিলিফের সময় নয়, রোজা, ঈদসহ সব সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। আজকের এই কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। দলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে।’

আজ বুধবার লালবাগ শহিদ নগর খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরও বলেন, ‘মা-বোনেরা যদি উৎসাহ না দেন, বাড়িতে তারা সহযোগী না হলে আমার ভাইয়েরা, চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।’

‘রাসুল (সা.) দান-খয়রাত করতে উৎসাহিত করেছেন’ উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘একদিকে রাসুল পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। আমরা সবাই মিলে দেশটাকে, একে-অপরকে সাহায্য করতে পারি। সহযোগিতা করতে পারি। হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি।’

২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহসভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। -বাসস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit